জাগপা সভাপতিকে কুপিয়ে জখম

সংবাদ জমিন রিপোর্টঃ
জাগপা সভাপতিকে কুপিয়ে জখম। রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ অফিসে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় দুষ্কৃতকারীদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোট শীর্ষ সংগঠন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে।

গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ। আহত খন্দকার লুৎফর রহমানকে তাৎক্ষণিক কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম