জাতিসংঘের অধিবেশনে চার রাজনীতিবিদ নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সংবাদ জমিন রিপোর্টঃ
চার রাজনীতিবিদ নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি রওনা হবেন বলে জানা গেছে। সফর শেষে তিনি আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এবার তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন চারজন রাজনীতিবিদ। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমিরর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

শিরোনাম