জাতিসংঘের সামনে বিএনপি-আওয়ামী লীগের দুই কর্মীর মারামারি, বিএনপি কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ করেছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে উভয় দলের কর্মসূচি শেষ পর্যায়ে বিএনপি-আওয়ামী লীগের দুই কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে বিএনপির কর্মী রিয়াজ হোসেনের ঘুষিতে আওয়ামী লীগের কর্মী হৃদয় আহত হোন। পরে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এসে রিয়াজ হোসেনকে আটক করে।

শিরোনাম