ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উড়ানোর বদলে উড়ানো হলো জুতা!
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় পতাকা উড়ানোর বদলে উড়ানো হলো জুতা।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের দণ্ডে (ফ্ল্যাগ স্ট্যান্ড) এক যুবকের জুতা ওড়ানোর ঘটনায় সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এটিকে জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি অবমাননা বলছেন স্থানীয় লোকজন ও পুলিশ। তবে ঘটনাটি কবে, কখন ঘটেছে তা নিশ্চিত না হলেও, ভিডিও বিশ্লেষণ করে এরই মধ্যে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) বিকালে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। তার নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।