জাতীয় পার্টিতে জিম এন্ট্রি নয়া মেরুকরণ

নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় পার্টিতে জিম এন্ট্রি নয়া মেরুকরণ।জাতীয় পার্টির মহাসচিব (আনিসুল ইসলাম মাহমুদ) মুজিবুর রহমান চুন্নু বলেছেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনও বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনও ভুল হয়ে থাকে, কোনও ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই। গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব ছিলাম। ভুলভ্রান্তি আমার থাকতে পারে। যেসব ভুলভ্রান্তি ছিল, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’ এ সময় তিনি সরকারের কাছে সহযোগিতাও কামনা করেন।

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্ব অস্বীকার করে এই অংশটি আজ দশম কাউন্সিল আয়োজন করছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন জাপার নতুন অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শিরোনাম