নিজস্ব প্রতিবেদক:
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, গত বুধবার (১৪ মে) জানাজা শেষে একদল নেতাকর্মী জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মিছিল বের করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই শরীফ উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।