জাফলং সীমান্তে বিএসএফ এর হাতে ১৩ বাংলাদেশী পাকড়াও

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সিলেটের জাফলং সীমান্ত থেকে ১৩ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ এনে ডাউকি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের বাড়ি সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকায়। ধরে নেয়ার তিন দিন পর বুধবার বিএসএফ-৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আলোচনা করে আটকের বিষয়ে নিশ্চিত হয়েছেন।

শিরোনাম