জাবিতে ঘাস কাটা মেশিনের ব্লেড ভেঙে ছিটকে যুবকের মাথায় ঢুকলো

সাভার প্রতিনিধিঃ
ঘাস কাটা মেশিনের ব্লেড ভেঙে ছিটকে যুবকের মাথায় ঢুকলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘাস কাটার মেশিনের ব্লেড ছিটকে মাথায় ঢুকে গুরুতর আহত হয়েছেন সুমন মিয়া (২৬) নামের এক যুবক। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

আহত সুমন মিয়া সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে স্থাপিত এক স্টলে কাঁকড়া ফ্রাই বিক্রি করছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন

শিরোনাম