জাবিতে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

সাভার প্রতিনিধিঃ
ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। অভিযুক্তরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাদের পদ-পদবি নেই। রবিবার নবীনবরণের প্রথম দিনেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ক্লাসরুমে পরিচিত হওয়ার নামে নবীন শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতন করা হয়।

ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী জানান, তারা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। ৫৩তম ব্যাচের প্রায় ১৮-২০ জন এবং ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত ছিলেন। তারা নবীন শিক্ষার্থীদের টানা আড়াই ঘণ্টা ধরে কক্ষে আটকে রেখে অকথ্য গালিগালাজ ও ভয়ভীতি দেখান।

শিরোনাম