জাবিতে সাইকেল চুরির ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা

সাভার প্রতিনিধিঃ
জাবিতে সাইকেল চুরির ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সম্প্রতি সাইকেল চুরির ঘটনা বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একের পর এক সাইকেল চুরি হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় চোরচক্রের দৌরাত্ম্য বাড়ছে।

জানা গেছে,আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইসা রুহুলুল্লাহ, আইআইটি ৫০তম ব‍্যাচের শিক্ষার্থী ভুক্তভোগী রকিবুল হাসান কনক ও
আইন ও বিচার বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ভুক্তভোগী সৈয়দ বখতিয়ার খিলজির সাইকেল চুরি হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, প্রতিনিয়ত এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। নিরাপত্তাহীনতার কারণে কেউ কেউ সাইকেল ব্যবহার বন্ধ করে দিয়েছেন।ক্যাম্পাসের সিসিটিভিও ভাল না।

শিরোনাম