সাভার প্রতিনিধিঃ
জাবি’র আহত সাংবাদিকরা এখনও চিকিৎসা নিচ্ছেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকরা। গত ১৫ই জুলাই দিবাগত রাতে ছাত্রলীগের বর্বরোচিত আক্রমণ এবং পুলিশি হামলায় আহত হয় প্রায় কয়েকজন সাংবাদিক। এদের মধ্যে গুলিবিদ্ধ হন চারজন। এ ছাড়াও ভিডিও ধারণ করতে গিয়ে ৬ জন সাংবাদিক আহত হন। তাদের মোবাইল, সাইকেল, মানিব্যাগ নিয়ে যান বহিরাগতরা। গুলিবিদ্ধরা ছাড়া বাকিরা চিকিৎসা গ্রহণ করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও এখনো হাসপাতালে নিয়মিত চেকআপ করতে হচ্ছে গুলিবিদ্ধদের।
আহত সাংবাদিকরা হলেন,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল, মানবজমিনের প্রতিনিধি মো. ইমরান হোসাইন, বণিক বার্তার প্রতিনিধি মেহেদী মামুন, দৈনিক বাংলার প্রতিনিধি আব্দুর রহমান সার্জিল, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বিডিএন৭১ এর প্রতিনিধি রবিউল হাসান, ডিবিসি নিউজের প্রতিনিধি জোবায়ের আহমেদ, দ্য সাউথ এশিয়ানের প্রতিনিধি সাকিব আহমেদ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান,বাংলা ট্রিবিউনের এস এম তাওহীদ, শেয়ার বিজের ওসমান সরদার, দৈনিক জনকণ্ঠের ওয়াজহাতুল ইসলাম, আমাদের সময়ের নোমান বিন হারুন, সময়ের আলোর প্রতিনিধি মুশফিকুর রিজন।