সাভার প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল সংলগ্ন জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জঙ্গলে তার মরদেহ ঝুলতে দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে খবর দেন এলাকাবাসী। পরে নিরাপত্তা শাখা আশুলিয়া থানাকে জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম জিসান আহমেদ (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলামের বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগান সংলগ্ন এলাকায় থাকতেন। মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে জিসান আত্মহত্যা করতে পারে বলে ধরণা প্রতিবেশীদের।এ ব্যাপারে মামলা হয়েছে।