জাবি ভিসির বাসভবনে আশ্রয় নেওয়া কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত শতাধিক

সাভার প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ভয়ে ভিসির বাসভবনের ভেতরে আশ্রয় নেওয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগ। এসময় ভিসির বাসভবন রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে এই হামলা চালিয়েছে ছাত্রলীগ।

পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্ধার করতে বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী বেরিয়ে এসে ছাত্রলীগ নেতা–কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই ঘটনা ঘটে।এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এছাড়াও সাংবাদিকদের লক্ষ্য করে পুলিশ ছোরড়া গুলি ছুড়েন। এতে ৪জন সাংবাদিক আহত হন। তারা সাভারের একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলাট ঘটনায় বহিরাগতসহ ছাত্রলীগের দেড় শতাধিক নেতা–কর্মী অংশ নেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন, হামলাকারী ব্যক্তিদের অধিকাংশের মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল। এ সময় দুটি পেট্রলবোমা ছুড়তে দেখা যায় তাদের। হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা ভিসি বাসভবনের ভেতরে আশ্রয় নেন। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন ছাত্রলীগের নেতা–কর্মীরা।

রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্রলীগের নেতা–কর্মীরা ভিসি বাসভবনের প্রধান ফটক ছেড়ে রাস্তায় চলে যান।

শিরোনাম