জামায়াতকে ইঙ্গিত করে রিজভীর প্রশ্ন,একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল?

স্টাফ রিপোর্টারঃ
জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ একটি ইসলামিক রাজনৈতিক দল শুধু নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক দাবি করে। সশস্ত্র বাহিনী সবসময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে। কিন্তু আপনারা নিজেদের যে দেশপ্রেমিক দাবি করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল, আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?

বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিরোনাম