জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে,এ মন্তব্য নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি:
জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে,এ মন্তব্য নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ। ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদবাজারে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে’এ কথাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শুক্রবার সন্ধ্যার পর প্রায় এক ঘণ্টা রায়চাঁদবাজার–সংলগ্ন নির্মাণাধীন সড়কে ইট-পাটকেল নিক্ষেপ করেন উভয় পক্ষের লোকজন।

নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। এ সময় সংঘর্ষে অংশ নেওয়া একপক্ষ নৌবাহিনীর গাড়িতে হামলার চেষ্টা করে। সংঘর্ষে আহতদের মধ্যে ৯-১০ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালেলাল ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিরোনাম