জামায়াতের কর্মীকে ছুরিকাঘাতে হ*ত্যা

বিশেষ প্রতিনিধি:
জামায়াতের কর্মীকে ছুরিকাঘাতে হ*ত্যা। রাজশাহীতে মো. শান্ত (২৬) নামে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শান্ত পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে এবং কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ছিলেন। ফেডারেশনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন। তবে কাদের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।

শিরোনাম