জামায়াতের নারী কর্মীদের প্রোগ্রাম পণ্ড স্বেচ্ছাসেবকদলের নেতাদের হানায়

বিশেষ প্রতিনিধিঃ
জামায়াতের নারী কর্মীদের প্রোগ্রাম পণ্ড স্বেচ্ছাসেবকদলের নেতাদের হানায়। নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুমতি না নিয়ে কুরআন তালিমের আয়োজন করা ও মহিলাদের পর্দার খেলাপের আশঙ্কা করে ভাঙচুর চালিয়ে সভা পণ্ড করে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার দেওটি ইউনিয়নের উত্তর দেওটি মাঈন উদ্দিন ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে মাঈন উদ্দিন ব্যাপারি বাড়ির আমেরিকান প্রবাসী আবদুল ওয়াদুদের ঘরের উঠানে কুরআন তালিমের আয়োজন করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নের জন্য স্থানীয় জামায়াতের পুরুষ নেতাদের পক্ষ থেকে প্যান্ডেল তৈরি করা হয় ও ডেকারেশন দোকান থেকে ১০০ চেয়ার ভাড়া করা হয়।

বিকালে প্রোগ্রাম শুরুর আগ মুহূর্তে সেখানে স্বেচ্ছাসেবক দলের দেওটি ইউনিয়ন কমিটির সদস্য মোহাম্মদ রবিন, শাহ আলম ও লিটনসহ কয়েকজন মিলে সেখানে তাদের অনুমতি না নিয়ে এই প্রোগ্রাম আয়োজন করার বিষয়ে জানতে চেয়ে জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করে সভা পণ্ড করা হয়। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শিরোনাম