জামায়াতের আমীর হার্ট সমস্যায় হাসপাতালে

স্টাফ রিপোর্টারঃ
জামায়াত আমীর হার্ট সমস্যায় হাসপাতালে।জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারীর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। এমনটাই জানিয়েছেন জামায়াত আমীরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম।তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়।

এদিকে দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিলো। কিন্তু তিনি এটি নাকচ করেন। জানান দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শিরোনাম