জামায়াত নাকি মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখবে

সংবাদ জমিন রিপোর্ট:
জামায়াত নাকি মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখবে। আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারের অষ্টম ভাগে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবকে গুরুত্ব দিয়ে জামায়াত জানিয়েছে, তারা মুক্তিযুদ্ধের মূল আদর্শ— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে কার্যকর কর্মসূচি গ্রহণ করবে। এছাড়া শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

তবে জামায়াতের এই ‘সঠিক ইতিহাস’ তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে বাম রাজনৈতিক নেতা ও মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, নতুন করে ইতিহাস লেখার কিছু নেই। স্বাধীনতার ঘোষণাপত্র ১৫ খন্ড ঠিকমতো প্রচার করলেই হবে। আমরা সেটাই পরিচিত করে তুলতে পারিনি। গত কয়েকদিনের নির্বাচনি প্রচারণায় বারবার উঠে এসেছে একাত্তরে জামায়াতের ভূমিকা যেন জনগণ ভুলে না যায়। প্রতিপক্ষের এই তর্কযুদ্ধের মধ‍্যেই ইশতেহারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার বিষয়টি সামনে আসে।

শিরোনাম