জামায়াত নেতার নেতৃত্বে হামলায় আহত ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু

সংবাদ জমিন ডেস্কঃ
কক্সবাজারে জামায়াত নেতার নেতৃত্বে হামলায় আহত ইউনিয়ন বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার মারা গেছেন।

গতকাল সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই ও সদরের ভারুয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার। এর আগে গত রোববার পানিরছড়া এলাকায় তার ওপর হামলা হয়। এ ঘটনায় আহত আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রহিম সিকদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।

শিরোনাম