জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ

যশোর প্রতিনিধি:
ককটেল নিক্ষেপ। যশোর-৬ (কেশবপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দাঁড়িপাল্লার প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট সাইদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যশোর-৬ (কেশবপুর) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা এই কাপুরুষোচিত, পরিকল্পিত ও ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিরোনাম