জামালপুরে মেয়ে উত্ত্যক্তের মামলায় যুবদল নেতার কারাদন্ড, দল থেকে বহিষ্কার

জামালপুর প্রতিনিধিঃ
মেয়ে উত্ত্যক্তের মামলায় যুবদল নেতার কারাদন্ড, দল থেকে বহিষ্কার। জামালপুরে উত্ত্যক্তের অভিযোগে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত যুবদল নেতা মো. সজল মাহমুদকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছে জেলা যুবদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলা যুবদলের দফতর সম্পাদক মো. আতিকুর রহমান লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত মো. সজল মাহমুদ জামালপুর সদর উপজেলার ১ নম্বর কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং কেন্দুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য। তিনি ওই ইউনিয়নের কেন্দুয়া এলাকার শামিম মিয়ার ছেলে।

শিরোনাম