জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ঘিরে শহীদ রফিক-জব্বার হলে উত্তেজনা তুঙ্গে

সাভার প্রতিনিধিঃ
নির্বাচন ঘিরে শহীদ রফিক-জব্বার হলে উত্তেজনা তুঙ্গে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র ও হল সংসদ নির্বাচন ঘিরে শহীদ রফিক-জব্বার হলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রদল মনোনীত সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী তানজিম হোসেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুর রহমানকে মানহানি ও সাইবার বুলিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংহতির অভিযোগও রয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী প্রার্থী আরিফুর রহমান বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী তানজিম হোসেন আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছে। এতে আমার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।’

শিরোনাম