জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের নির্বাচন চায় ছাত্রদল

সাভার প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের নির্বাচন চায় ছাত্রদল। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, নির্বাচন উৎসবের বদলে এটি প্রহসনে পরিণত হয়েছে। এ সময় তারা পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় প্যানেলের অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

শিরোনাম