জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করে দিলেন ছাত্রদল নেতা

বিশেষ প্রতিনিধিঃ
জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করে দিলেন ছাত্রদল নেতা। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে একটি মালবাহী জাহাজ ভাড়া করে এনে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন জাহাজটির মালিক। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। এর আগে গত ২৪ নভেম্বর জাহাজের মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। এতে তার এক কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন। তবে ঘটনাটি বৃহস্পতিবার জানাজানি হয়। অভিযুক্ত সাত জন আসামি হলেন- জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন, তার সহযোগী মো. জাফর, ইকবাল, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর ও হোসেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ-সাত জনকে আসামি করা হয়েছে।

শিরোনাম