স্পোর্টস ডেস্কঃ
জাহানারা আইনি ব্যবস্থা নিতে চাইলে আমরা সহায়তা করবো। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির বিষয়ে আইনি ব্যবস্থা নিলে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, এ ধরনের কাজ করে কেউ যেন পার পেয়ে না যান, তা নিশ্চিত করবে সরকার। শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।