বিনোদন রিপোর্টঃ
জাহিদ হাসান কি হলিউডে অভিনয় করবেন?মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র তৃতীয় পর্বে অতিথি হয়ে আসছেন গুণী অভিনেতা জাহিদ হাসান। যিনি সাম্প্রতিক সময়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন ‘উৎসব’ সিনেমার মাধ্যমে।
বিশেষ এই শো’তে এসে জাহিদ হাসান বলেন, ‘আমার মন বলছে আমি শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করবো। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’