জিতেও লাভ হলো না পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
জিতেও লাভ হলো না পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পাকিস্তানকে শুধু জিততেই হতো না। নির্ধারিত একটা ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হতো। তাহলেই গ্রুপ-২ তে শ্রেয়তর রানরেটে নিউজিল্যান্ডকে টপকে শেষ চারে যেতে পারতো তারা। দুর্ভাগ্য লঙ্কানদের ৫ রানে হারালেও কাঙ্ক্ষিত সমীকরণ মেলাতে পারেনি পাকিস্তান। তাই সুপার এইট থেকে বিদায় নিয়েছে সালমান আগার দল। আর শ্রেয়তর রানরেটে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সেমির টিকিট কেটেছে নিউজিল্যান্ড।

পাল্লেকেলেতে শুরুতে টস হেরে পাকিস্তান যেভাবে ব্যাট করেছিল, তাতে মনে হচ্ছিল লক্ষ্য পূরণ করেই ছাড়বে তারা। ৮ উইকেটে সংগ্রহ করে ২১২ রান। ৬০ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাহেবজাদা ফারহান। তাতে ছিল নয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। ম্যাচসেরাও তিনি।

শিরোনাম