জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত হয়ে থাকলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত হয়ে থাকলো ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। বড় এই জয় নেট রান রেটেও স্বস্তি দিচ্ছে তাদের।

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসহায় আত্মসমর্পণ করেছে জিম্বাবুয়ে। ১৭.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে গেছে তারা। সর্বোচ্চ জুটি আসে দশম উইকেটে। রিচার্ড এনগারাভার সঙ্গে ১৯ বলে ৪৪ রানের জুটি গড়েন ব্র্যাড ইভান্স। শেষ ব্যাটসম্যান হিসেবে ৪৩ রানে ফিরেছেন কিনি। তার লড়াই হারের ব্যবধানটা কমিয়েছে।

বল হাতে বড় অবদান রেখেছেন দুই স্পিনার আকিল হোসেন ও গুডাকেশ মোতি। মোতি উইকেট নিয়েছেন ৪টি, আকিল ৩টি। এর আগে মুম্বাইয়ে শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। যদিও তাতে লাভ হয়নি। উল্টো তাদের ওপর চড়াও হয়ে খেলেছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। মূল তাণ্ডবটা চালান শিমরন হেটমায়ার। ৩৪ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেটে ২৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যা টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

শিরোনাম