জিয়াউর রহমানের নাম না বলায় ইউএনও বদলি

ঝিনাইদহ প্রতিনিধি:
জিয়াউর রহমানের নাম না বলায় ইউএনও বদলি। ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের নাম না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করে বিএনপি। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এরই মধ্যে রাতে ইউএনও খাদিজা আক্তারের বদলির খবর ছড়িয়ে পড়ে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বদলি আদেশের প্রজ্ঞাপনটি ঘটনার আগের দিন ২৫ মার্চ স্বাক্ষরিত। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলায় বদলি করে কর্তৃপক্ষ।

শিরোনাম