জুবাইদা রহমান এভারকেয়ার থেকে ধানমন্ডিতে মায়ের বাসায়

সবাদ জমিন রিপোর্ট:
জুবাইদা রহমান এভারকেয়ার থেকে ধানমন্ডিতে মায়ের বাসায়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থানের দুই ঘণ্টার কিছু সময় পর এভারকেয়ার হাসপাতাল থেকে মায়ের বাসায় গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ধানমন্ডিতে মায়ের বাসভবনের দিকে রওনা হন তিনি। এর আগে বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

আজ বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে ওঠেন তিনি।

শিরোনাম