স্টাফ রিপোর্টারঃ
জুলাইয়ে ডেঙ্গুতে প্রাণ গেছে ৪১ জনের, হাসপাতালে ভর্তি ১০,৬৮৪।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৮ জন ডেঙ্গু রোগী। জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ১৯ জন। জুলাই মাসে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৬৮৪ জন এবং মারা গেছেন ৪১ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।