জুলাই আন্দোলনে পুলিশ হত্যা নিয়ে হতে যাচ্ছে তদন্ত

নিজস্ব প্রতিনিধি:
জুলাই আন্দোলনে পুলিশ হত্যা নিয়ে হতে যাচ্ছে তদন্ত। ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনে ঢাকাসহ সারাদেশে সহিংসতায় সহস্রাধিক ছাত্র-জনতার হতাহতের পাশাপাশি বহু পুলিশ সদস্যও নিহত হন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে মোট ৪৪ জন পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য জানা গেছে। এরমধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই সংঘর্ষে প্রাণ হারান ১৫ জন পুলিশ সদস্য।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের আশঙ্কায় পুলিশ বাহিনীর বড় অংশ গা ঢাকা দেয়। দেশের বহু থানা অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। ফাঁকা থানাগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটে। ছাত্র-জনতার হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরু করলেও পুলিশ হত্যার বিষয়টি দীর্ঘ সময় অগ্রাধিকার পায়নি। সে সময় তদন্তের দাবি উঠলেও তা কার্যকর হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে বিষয়টি আবার সামনে আসে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, পুলিশ হত্যার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শিরোনাম