জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:
জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে চব্বিশের গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত সুলতান মিয়া হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিব হোসেনকে (রাব্বি) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা থেকে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বিশ্বরোড এলাকায় অবস্থান নেন। এতে রাজারহাট থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে তারা সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন।

শিরোনাম