জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে গালাগালি ও জয় বাংলা শ্লোগান দেয়ায় তরুণী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে গালাগালি ও জয় বাংলা শ্লোগান দেয়ায় তরুণী গ্রেফতার।রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অশালীন ভাষায় গালাগাল করার পর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার বাসিন্দা মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।

শিরোনাম