স্টাফ রিপোর্টারঃ
জুলাই সনদের খসড়া নাকচ করলেন এনসিপি।জাতীয় ঐকমত্য কমিশন থেকে ছয়টি সিদ্ধান্ত গ্রহণপদ্ধতির কথা বলা হলেও তা নিয়ে আলোচনা না করেই, হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এটি সঠিক কাজ বলে মনে করছে না দলটি। দলটি বলছে, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় জুলাই সনদ গ্রহণ করবে না এনসিপি।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের বৈঠকের বিরতিতে এ কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।তিনি বলেন, আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না।