জুলাই সনদের বাস্তবায়ন ও সংবিধান পরিবর্তন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: সারজিস

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জুলাই সনদের বাস্তবায়ন ও সংবিধান পরিবর্তন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। এগুলো বাস্তবায়ন না হলে দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তাই এসব প্রস্তাবনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।’

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে এনসিপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

শিরোনাম