জুলাই সনদ স্বাক্ষরে অংশ নিলো ২৫ দল, অংশ নেয়নি অনেকদল,বাস্তবায়ন নিয়ে সংশয়
সংবাদ জমিন রিপোর্টঃ
জুলাই সনদ স্বাক্ষরে অংশ নিলো ২৫ দল, অংশ নেয়নি অনেকদল,বাস্তবায়ন নিয়ে সংশয়। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছেন ২৫টি রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে রাজনীতিবিদদের নিয়ে জুলাই সনদ সই করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দলসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেননি।