জেনেভা ক্যাম্পে সংঘর্ষ,নিহত-১, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১৪

নিজস্ব প্রতিনিধিঃ
জেনেভা ক্যাম্পে সংঘর্ষ,নিহত-১, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১৪।রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দিনভর পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র, হেলমেট ও মাদকদ্রব্য জব্দ করা হয়। সোমবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনীর শেরেবাংলা নগর থানার অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘ডেয়ারিং টাইগার্স’এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম।

এর আগে, সোমবার দুপুর তিনটার দিকে জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বুনিয়া সোহেল’ ও ‘চুয়া সেলিম’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহ আলম (২২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

শিরোনাম