জেনেভা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সদস্য আহত,সেনা অভিযানে গ্রেফতার-১১

সংবাদ জমিন রিপোর্টঃ
জেনেভা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সদস্য আহত,সেনা অভিযানে গ্রেফতার-১১। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এ অভিযান চালানো হয়।

সেনা সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতির খবর পাওয়া যায়। গোয়েন্দা কর্মীরা তাকে গ্রেফতারের চেষ্টা চালালে সোহেল ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় এক গোয়েন্দা কর্মী মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে নিকটস্থ সেনা টহল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয় জনকে হাতেনাতে আটক করে।

শিরোনাম