জোড়া খুনের ঘটনায় সাজ্জাদের স্ত্রী তামান্না রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকঃ
জোড়া খুনের ঘটনায় সাজ্জাদের স্ত্রী তামান্না রিমান্ডে। চট্টগ্রামের বাকলিয়ায় প্রাইভেটকারে জোড়া খুনের ঘটনায় করা মামলায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জোড়া খুনের ঘটনায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য ‘বাকলিয়ায় জোড়া খুনের মামলায় তামান্না শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সেইসঙ্গে মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।’

শিরোনাম