জ্বালানির তীব্র সংকটে উত্তেজনা, রংপুরে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

রংপুর প্রতিনিধি:
তেলের ডিপোতে বিজিবি মোতায়েন। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা রোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রংপুরে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিকাল থেকে রংপুর নগরীর স্টেশন বাবুপাড়া এলাকার ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়। যমুনা পেট্রলিয়াম রংপুর অঞ্চলের সেলস অফিসার মোহসিন আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রংপুরের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, নগরীসহ পুরো রংপুর জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শুক্রবার জেলার সব ফিলিং স্টেশন জ্বালানি তেলের অভাবে পুরোপুরি বন্ধ ছিল। তবে শনিবার সকালে নগরীর মডার্ন মোড়ে একটি পাম্পে প্রতিটি মোটরসাইকেলে ২শ টাকার পেট্রল ও অকটেন দেওয়া হয়, তবে দুপুর না হতেই সেই পাম্পটি বন্ধ করে দেওয়া হয়। একইভাবে নগরীর স্টেশন এলাকায় রহমান পেট্রল পাম্পে দুপুর ৩টায় এক লরি জ্বালানি তেল আসলে শত শত মোটরসাইকেল ও প্রাইভেটকার সেখানে লাইন ধরে অপেক্ষা করে। সেখানেও ৬টার মধ্যে সব জ্বালানি বিক্রি হয়ে যায় বলে ম্যানেজার আফতাব উদ্দিন জানান।

শিরোনাম