ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশ্যে দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা। ঝালকাঠির রাজাপুর উপজেলায় দিনদুপুরে মো. মিলন হাওলাদার (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার ওই এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিলন একটি দোয়া অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বেলা ২টার দিকে স্বজনরা খবর পান মিলনকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ মাঠের সামনে ফেলে রাখা হয়েছে। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।