ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির সংঘর্ষ,গুলিবিদ্ধ-২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির সংঘর্ষ,গুলিবিদ্ধ-২। নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ দুজন গুলিবিদ্ধ এবং একজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিং এলাকায় ‌‘স্টাইল কম্পোজিট লিমিটেড’ গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন- পথচারী মাদ্রাসাছাত্র মোহাম্মদ ইমরান (১০) ও রাকিবুল ইসলাম রাকিব (২২)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাকিব ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকার ছেলে। এ ছাড়া আহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. রফিক (৪০)। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

শিরোনাম