সংবাদ জমিন ডেস্কঃঃ
টক-ঝাল স্বাদের ডিম রাঁধবেন যেভাবে?ডিম-আলুর ঝোল বা ডিম ভুনা তো সবসময় খাওয়া হয়। স্বাদে পরিবর্তন নিয়ে আসতে টক-ঝাল স্বাদের মসলা ডিম কারি রেঁধে ফেলতে পারেন। লেবু ও টক দই ব্যবহার করে ঝাল-টক ফ্লেভার তৈরি হয় এই রেসিপিতে।
উপকরণঃ
সেদ্ধ ডিম – ৪টি
পেঁয়াজ কুচি – ১ কাপ
রসুন বাটা – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া – ১ চা চামচ
হলুদ গুঁড়া – আধা চা চামচ
ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
টক দই – আধা কাপ
লেবুর রস – ১ টেবিল চামচ
টমেটো কুচি – আধা কাপ
কাঁচা মরিচ – ২টি (চেরা)
সরিষার তেল – ৩ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
ধনেপাতা কুচি – সাজানোর জন্য
প্রস্তুত প্রণালিঃ
সেদ্ধ ডিমগুলো লবণ ও হলুদ মেখে গরম তেলে হালকা সোনালি করে ভেজে নিন, তুলে রাখুন। একই কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন, হালকা বাদামী হলে রসুন-আদা বাটা দিয়ে ভাজুন। এরপর টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিন। মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষান। তারপর টক দই মিশিয়ে দিন এবং কম আঁচে ২ মিনিট নাড়ুন যাতে দই ফেটে না যায়। ১ কাপ গরম পানি দিন, লবণ দিন এবং ফুটে উঠলে ভাজা ডিমগুলো যোগ করুন। চেরা কাঁচা মরিচ দিন এবং ৫ মিনিট ঢেকে রাখুন। নামানোর আগে লেবুর রস দিন এবং ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।