টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে-৩

সংবাদ জমিন রিপোর্টঃ
কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে-৩। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় মো. আলামিন বাবু (২২) নামে আরও একজন মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় তিন জনের মৃত্যু হলো। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আলামিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি পেশায় লাক্সমি হার্ডওয়ার দোকান কর্মচারি ছিলেন। এ নিয়ে ৩ জনের মৃত্যু হলো।

শিরোনাম