বিশেষ প্রতিনিধিঃ
হেলে পড়েছে ভবন, পদদলিত হয়ে শতাধিক আহত। গাজীপুরের টঙ্গী এলাকায় ভূমিকম্প আতঙ্কে তাড়াহুড়ো করে বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কেটেরে ব্যাবসায়ী, ক্রেতা এবং আবাসিক বাসভবনের লোকজন বাইরে বের হওয়ার সময় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ আহত হয়েছেন। এতে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রায় ২৫ জন এবং মা টাওয়ার ও ফ্যাশন প্লাজাসহ অন্য তিন প্রতিষ্ঠানে কয়েকজন শ্রমিক ও ক্রেতা আহত হন। টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ৬ তলা বিশিষ্ট বহুতল ভবন হেলে পড়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হলে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসেন। গাজীপুরে বেশ কয়েকটি শিল্পকারখানায় আতঙ্কে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন।