টঙ্গীর আগুনে আরও এক ফায়ার সার্ভিস কর্মকর্তার ইহলোক ত্যাগ

সংবাদ জমিন রিপোর্টঃ
আগুনে আরও এক ফায়ার সার্ভিস কর্মকর্তার ইহলোক ত্যাগ। সবাইকে কাদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) চলে গেলেন না ফেরার দেশে। গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিরোনাম