টস হেরে ব্যাটিং-এ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধিঃ
টস হেরে ব্যাটিং-এ বাংলাদেশ। চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা আজ খেলছেন না তাসকিন আহমেদ। তার জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশে আছেন,লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শিরোনাম