টাকা বিতরণের সময় জামালপুরে ৭ জনকে দেয়া হলো পুলিশে

বিশেষ প্রতিনিধি:
টাকা বিতরণের সময় জামালপুরে ৭ জনকে দেয়া হলো পুলিশে। জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে ৭ জনকে এক লাখ ১৩ হাজার টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। জামায়াতের দাবি, তাদেরকে জামায়াত কর্মী সাজিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নরন্দির মিরাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে থেকে অটোরিকশায় বসা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন,শফিকুল ইসলাম, মামুন মিয়া, হুসনুছ, শাহাদৎ, রেফাজ উদ্দিন, ওসমান গনি, সাইফ আল মাসুদ আপন ও জয় আহমেদ।

শিরোনাম